মানব সেবার উদ্দেশ্য নিয়েই উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়: ডা. শফিকুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেবল মানব সেবার উদ্যেশ্য নিয়েই সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। আমরা কেবল টাকা রুজির জন্য এই হাসপাতাল গড়ে তুলিনি। রোগিদের সেবার জন্য ভাল ডাক্তার এবং শিক্ষার মান টিক রাখার জন্য মেডিকেল কলেজের শুরু থেকেই আমরা ভাল শিক্ষক নিয়োগ দিয়েছি। আমরা আশারাখি সিলেটের নারী শিক্ষার প্রসারে এই মেডিকেল কলেজ অগ্রনী ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারিদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথাগুলো বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে এবং সহযোগি অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল মতিন , ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. ওয়েস আহমেদ চৌধুরী, হাসাপাতালের পরিচালক ডা. ব্রিগেডিয়ার জেনারেল(অব:) জি এম মনিরুল ইসলাম।
বক্তব্য রাখেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খাঁন, অধ্যাপক ডা. রুবিনা সুলতানা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed