কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষীণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রাম সুরমা নদীর খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক রইছ উদ্দিন (৫০) উপজেলার দলিবিল দক্ষীন নয়াগ্রামের মজর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কায়স্থগ্রাম সুরমা নদীর খেয়াঘাট হতে একটি টাটা কোম্পানীর পিকআপসহ রইছ উদ্দিনকে আটক করা হয়। পরে পিকআপ থেকে ৩৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। এ ঘটনায় আটককৃত রইছ উদ্দিন ও পিকআপ চালককে আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এর আগে, ভারতীয় ১৯ বস্তা চা-পাতা ও ৬ বস্তা ভারতীয় চিনি বহনকারী ২টি সিএনজি চালিত অটোরিক্সাসহ ৩ জনকে আটক করে পুলিশ।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed