ওসমানীনগরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাহবুব হাসান পংকি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে রাফি আহমদ (১৩) গুরুতর আহত হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব হাসান পংকি ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের চাতলপার গ্রামের রমজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে মাহবুব হাসান পংকি ও তার ছেলে মোটরসাইকেল যোগে গোয়ালাবাজারের দিকে আসছিলেন। উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে হবিগঞ্জগামী একটি দ্রুতগতির এ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলসহ আরোহীরা এ্যাম্বুলেন্সের নিচে ঢুকে পরে।
ঘটনার পর পর স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পংকি ও তার ছেলে রাফিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মাহবুব হাসান পংকি মারা যান। নিহত পংকির ছেলে রাফির অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
শেরপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই হাদিউল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed