জৈন্তাপুর সীমান্তে মানব পাচারকারীসহ ভারতীয় নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশি মানবপাচারকারী ও ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমন্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের একটি টিম ও সংশ্লিষ্ট থানাপুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরসাধুখালী গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মানবপাচারকারী মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতের নদিয়াও ওয়েস্টবেঙ্গলের কাইখালি (হরিতলা- হান্সখালি) এলাকার মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি রাণী মৃত্তি (৬০)।
বিজিবি জানায়, শান্তি রাণী বাংলাদেশের রাজবাড়ীর বহরসাধুখালী গ্রামে থাকেন। তিনি মানবপাচারকারী মুকুল বিশ্বাসের সহায়তায় সোমবার রাতে অবৈধভাবে ভারত যেতে চেয়েছিলেন। এসময় বিজিবি ও পুলিশ তাদের দুজনকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed