গোলাপগঞ্জে দুর্ণীতিবিরোধী দিবস পালন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে দুর্ণীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। ‘দুর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শিরেনামে এই কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকালে প্রথমে উপজেলা চত্ত্বরে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্বর ঘুরে মানববন্ধনে অংশ নেয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহমুদুল হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নজমুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লোটন, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মোল্ল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালা উদ্দিন ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক ও উপজেলা সমবায় অফিসার ছদরুল আলম।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed