নবীগঞ্জে মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামি রায়হান উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তার রায়হান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুরানগাঁও গ্রামের আব্দুল খালিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এরআগে গত ২৪ নভেম্বর নবীগঞ্জের পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ছেলে মোস্তাকিম মিয়ার (১৭) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোস্তাকিম মিয়ার দুই ভাই প্রবাসে থাকেন। দুই ভাইয়ের স্ত্রী ও মাকে নিয়ে মোস্তাকিম মিয়া বাড়িতে থাকেন। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed