ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি ছোটনের মৃত্যুতে খান জামালের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হক ছোটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।
মঙ্গলবার এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, মরহুম খায়রুল হক ছোটন ছিলেন বিএনপির একজন স্বাচ্ছা ইমানদার কর্মী ও এলাকার একজন সালিশী ব্যক্তি। তিনি সকল ভয়ভীতি লোভলালসা উর্ধ্বে উঠে আমৃত্যু দলের প্রতি আনুগত্যশীল ছিলেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে তিনি মিথ্যা মামলায় কারানির্যাতিত হন। তার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed