সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত মো. জাহিদ খান (১৭) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে। সে লালদিঘীরপাড় হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলো।
আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার খায়রুল ইসলামের ছেলে ফরহাদ ইসলাম (১৬) ও একই উপজেলার শ্রীনগর এলাকার মো. রাফি (২৮)। ফরহাদ ও রাফি নগরের ঘাসীটুলার লামাপাড়া এলাকায় বসবাস করতো।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চা দোকানের কর্মচারী জাহিদ লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেটের মাছ বিক্রির স্থান থেকে পানি আনতে গিয়েছিলো। এসময় বিক্রেতারা তাকে পানি নিতে নিষেধ করেন। এক পর্যায়ে মাছ বিক্রেতারা তাকে মারধর শুরু করেন। কিল-ঘুষিতে মাঠিতে লুটিয়ে পড়ে ঐ কিশোর। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed