রাজনগরে সড়কদূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যুবক। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।
নিতহরা হলেন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২০) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫)।
আহত অপর আরোহী রাজু আহমদ (২৮) কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, তিন মোটরসাইকেল আরোহী রাজনগরের উত্তরভাগ থেকে আসছিলেন। পথে মুশুরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এসময় স্থানীয় জনতা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed