Main Menu

১৬ দিন ধরে তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানী বন্ধ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ১৬ দিন ধরে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানি বন্ধ রয়েছে। ব্যস্ততম এ স্থলবন্দরে পাথর, কয়লা আমদানি বন্ধ থাকায় ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। আমদানি করে নিয়ে আসা পাথরবাহী ট্রাকে কাদামাটি, আবর্জনাসহ ওয়েট স্কেলে কড়াকড়িভাবে ওজন নির্ণয়ের কারণে ওজন জটিলতায় স্হানীয় ব্যবসায়ীরা পাথর ও কয়লা আমদানি থেকে বিরত রয়েছেন। এমতাবস্থায় পাথর আমদানি চালিয়ে নিলে ব্যবসায়ীরা পাথরবাহী ট্রাক প্রতি নূন্যতম ১০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। এরকম পরিস্থিতিতে স্হানীয় কয়েক শতাধিক বিনিয়োগকারী ব্যবসায়ীদের পাশাপাশি সরকার প্রতিদিন লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন। উদ্ধুদ্ধ পরিস্থিতি থেকে উত্তোরণে তামাবিল স্থলবন্দরের আমদানিকারকরা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করেও কোন সুরাহা হচ্ছে না।

তামাবিল স্থলবন্দরের আমদানি কারক মেসার্স মিসবাহ এন্টারপ্রাইজের সত্বাধিকারী মিসবাহউল আম্বিয়া বলেন, আমরা সাধারণ ব্যবসায়ীরা স্থলবন্দরের ওজন জটিলতায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই অবস্থায় আমাদের ব্যবসা দূরে থাক বাড়ি থেকে এনে লোকসানের টাকা দিতে হচ্ছে। পরিস্থিতি সমাধানের লক্ষে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও বিষয়টির কোন সুরাহা হয়নি।

Manual5 Ad Code

মেসার্স রেজা এন্টারপ্রাইজের সত্যাধিকারী ইলিয়াস উদ্দিন লিপু জানান, ওজন জটিলতায় আমরা পাথর আমদানি বন্ধ রেখেছি। লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে পাথর আমদানি করে যেখানে আমাদের লোকসান গুনতে হচ্ছে। ওপারে পাথর কয়লাবাহী শত শত ট্রাক লাইনে দাড়িয়ে আছে, রপ্তানিকারকরা আমাদের কাছে এসব পন্যবাহী ট্রাকের ড্রেমারেজ (ক্ষতিপূরণ) দাবি করছে।

Manual8 Ad Code

এ বিষয়ে কথা হলে তামাবিল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তানভির হোসেন জানান, আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে। ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রাখায় এমন পরিস্থিতি বিরাজ করছে। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। মিডিয়ান পেপার, চাল, মিথানল এসব পন্য সামগ্রী আসতেছে। তবে এখানকার মূল প্রোডাক্ট পাথর আমদানি বন্ধ রয়েছে। শুনেছি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রেখেছেন। আমরা তাদের সমস্যার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্হা নিবেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code