Main Menu

ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা, সিলেটে বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২ ডিসেম্বর) রাত আটটার দিকে নগরের চৌহাট্টা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন।

 

Share





Related News

Comments are Closed