Main Menu

ওসমানীনগরে এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটের ওসমানীনগরে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার মোবারকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সামি‘র বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের গণবিষয়ক শিক্ষা সম্পাদক সুহেব আহমদ চৌধুরী শুভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল বাছিত মাবরুর, মহানগর যুবদলের সহ-কোষাধক্ষ্য আফজল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, জেলা যবদলের সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মঞ্জু, মহানগর যুবদলের সদস্য এম এ কাদির।

Manual8 Ad Code

এসময় বক্তরা বলেন, ‘সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রতিবাদি কন্ঠস্বর এম ইলিয়াস আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গুম করে রেখেছে। অন্তবর্তীকালীন সরকার অনতিলম্বে বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সন্ধান দিয়ে সিলেটের মানুষের প্রাণের দাবি পুরণ করবেন। আওয়ামী লীগ সরকার শুধু এম ইলিয়াস আলী নয় যারাই রাজ পথে ছিলেন তাদেরই গুম করেছে। স্বৈরাচারের আয়না ঘর থেকে এখন অনেকেই বেরিয়ে আসছেন। আমরা পথ চেয়ে আছি এম ইলিয়াস আলীর।’

Manual1 Ad Code

যুক্তরাজ্য যুবদল নেতা আলমগীর আলী রাজু ও স্থানীয় জাতীয়তাবাদি নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা মস্তফা কামাল।

উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সদস্য এম ডি আজাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সোফান আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবক দলের নাবেক সদস্য জিয়ার রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য দুলাল আহমদ, ছাত্রদল নেতা ইকরামুল হক, সাদিপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক লুকু মিয়া, সহ-সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জুবেল আহমদ, সহ-সংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জেলা শ্রমিক দল নেতা হেলাল আহমদ, যুবনেতা রুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সুমন আহমদ, জুবায়ের আহমদ ফাহিম, বদরুল ইসলাম, ইমন আহমেদ শিমু, হেলাল আহমদ,সালমান আহমদ, বদরুল ইসলাম, জাহেদ আহমদ, সাকিব আহমদ, জাকির মিয়া প্রমুখ।

Manual5 Ad Code

আলোচনা সভা শেষে এম ইলিয়াস আলীর সন্ধান কমনায় দোয়া পরিচালনা করেন মেবারকপুর জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান। পরে উপস্থিত সকলের মধ্যে শিরণী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code