সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেট কোতোয়ালী মডেল থানাধীন উপশহর শাহজালাল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহজালাল সেতুর নিচ থেক মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। অনেকটা কঙ্কালের মতো।
তিনি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা মরদেহের পরিচয় ও কারণ শনাক্তের কাজ করছি।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed