কানাইঘাটে দোকানের ভেতর মিলল আইসক্রিম বিক্রেতার লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে আব্দুর রহমান লাল মিয়া (৪৮) নামে এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে পৌর শহরের আল-রিয়াদ পয়েন্টের অদূরে একটি দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত লাল মিয়ার বাড়ি কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাল মিয়া দীর্ঘদিন থেকে কানাইঘাট পৌর শহরে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন। গত তিন দিন থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি তার। এতে সন্দেহ হয় পরিবারের। শুক্রবার সকালে তার পরিবারের লোকেরা এসে ভাড়াটিয়া দোকান ঘরের বাইরে তালা দেওয়া দেখতে পান। পরে তালা খুলে ঘরের মেঝেতে লাল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন তারা।
পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed