সিলেটে আগুনে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চালিবন্দর এলাকায় আগুনে পুড়লো গডাউনসহ কয়েকটি দোকান। এতে কেউ হতাহত না হলেও প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরের চালিবন্দর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় দোকান বন্ধ ছিলো। হঠাৎ সকাল সাড়ে আটটার দিকে বস্তার গুদাম, বাইসাইকেল ওয়ার্কসপ ও একটি ক্রোকারিজ দোকানে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫০ হাজার বস্তা, বাইসাইকেলের টুলস অ্যান্ড পার্টস ও কিছু ক্রোকারিজ মালামাল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। সকাল সাড়ে নয়টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের লোকজন।
সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটব সিকদার বলেন, আগুনের সূত্রপাত নিয়ে প্রাথমিকভাবে কোন ধারণা পাওয়া যায়নি। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed