শাবিতে চলছে ‘গণহ’ত্যায় অর্জিত স্বাধীনতা’ শীর্ষক চিত্র প্রদর্শনী
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘গণহত্যায় অর্জিত স্বাধীনতা’ শীর্ষক দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শুক্রবার (২২ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশের সংগ্রামী ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামানের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত গণহত্যা, গুম, খুন ও নিপীড়নের ঘটনাগুলোর ছবি উপস্থাপন করা হচ্ছে।
এতে সহযোগিতা করছেন মোহাম্মদ মাসউদ হোসেন শিপন, মাহির আসিফ, সাখাওয়াত শাকিব নিলয়, মেহেদী হাসান, নাঈম মোরসালিন, আহাদ রহমান, আলামিন, মিঠু সরকার, কাজী জোনায়েদ, হাছিবুর রহমান, প্রিন্স, খালিদ সাইফুল্লাহ, তানভির রহমান, সাজ্জাদ খান, ইফতেখার আহমেদ, হৃদয় আহসান এবং তাজুল ইসলাম।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed