বিয়ানীবাজারে সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মাহবুব হোসেন জুয়েল (৩৭) কে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌরশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিয়ানীবাজার উপজেলা পাবেল মাহমুদ গ্রুপের সক্রিয় নেতা। তার বাড়ি কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ৫ আগস্ট সরকার পতন পরবর্তী দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
« শুক্রবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ (Previous News)
(Next News) সশস্ত্র বাহিনী দিবস আজ »
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed