ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাতে খাগুরতা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এসময় বাসের যাত্রীসহ অন্তত ১৫ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে চার জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতদের সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed