গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে মিম আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার (২) উপজেলার টুকইর যথনাথা গ্রামের আলী হোসেনের মেয়ে।
জানা যায়, মিম দুপুরে খেলতে গিয়ে সবার চোখের আড়ালে বাড়ির পাশের ডুবার পানিতে পড়ে যায়। স্বজনরা ডুবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, পানিতে ডুবে এক শিশুর মারা গেছে। মাত্র দুই বছরের শিশু কোনো রকম হাটা শিখেছে। এরমধ্যে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed