বৃহত্তর জৈন্তায় গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলায় স্মারকলিপি
এম এ মতিন, গোয়াইনঘাটঃ সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ এবং হরিপুর গ্যাসক্ষেত্রে স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় ঢাকাস্থ প্রধান কার্য্যালয়ে বাংলাদেশ গ্যাস তেল ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্বারকলিপি প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিক বারের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
স্মারকলিপিতে আব্দুল হাকিম চৌধুরী উল্লেখ করেন- ১৯৫৭ সাল থেকে বৃহত্তর জৈন্তিয়া এলাকার প্রাকৃতিক গ্যাসক্ষেত্র থেকে সারাদেশে গ্যাস সরবরাহ হচ্ছে। অথচ প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়া এলাকা অর্থাৎ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জবাসী দীর্ঘ ৬৭ বছর ধরে এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়াও প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়ার স্থানীয় বাসিন্দারা হরিপুর গ্যাসক্ষেত্রে বিভিন্ন পদের চাকুরীর সুবিধায় স্থান হয়নি।
স্মারকলিপিতে উপরোল্লিখিত ৪টি উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও স্থানীয়দের চাকুরিতে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তিনি।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন শিহাব ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন প্রমূখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed