সিলেটে সড়ক অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বকেয়া মুজুরির দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চা শ্রমিকরা। শনিবার (১৬ নভেম্বর) শহরতলীর লাক্কাতুরা এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রায় আধাঘন্টা পর তাঁরা অবরোধ তুলে নেন।
জানা গেছে, দশ সপ্তাহ ধরে মজুরি না পাওয়ায় সিলেটে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১২টি চা বাগানে আন্দোলন করছে শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে এসব বাগানের উৎপাদন। শ্রমিকরা বলছে, মজুরি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা দুঃখ কষ্টে জীবন পার করছে। তবে বাগান কর্তৃপক্ষের দাবি বকেয়া পরিশোধ ও উৎপাদনে যেতে কাজ করছে তাঁরা।
সারা দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ছোট-বড় ১৬টি চা-বাগান রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে এনটিসির বাগান রয়েছে ১২টি। এসব বাগানে প্রায় ১৫ হাজার শ্রমিক কাজ করলেও গত দুই মাসেরও বেশি সময় ধরে তারা কোনো মজুরি পাচ্ছে না। এতে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকেরা। মজুরির দাবিতে গত ১১ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছে তাঁরা।
এদিকে, একমাসেরও বেশি সময় শ্রমিক আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় রাষ্ট্রীয় ন্যাশনাল টি কোম্পানি ব্যাপক লোকসানের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লাক্কাতুরা চা বাগানের শ্রমিক শিবলি দাস বলেন, ১০ সপ্তাহের বকেয়া মজুরি, ১৩ মাস ধরে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা না হওয়া, প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে তাঁরা বঞ্চিত রয়েছেন। এজন্য তাঁরা প্রতিদিনই কর্মবিরতি পালন করছেন।
লাক্কাতুরা চা বাগানের ম্যানেজার মোহাম্মদ আক্তার শাহেদ বলেন, ‘কৃষি ব্যাংকের ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed