মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী ১৭ নভেম্বর রবিবার।
এ উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট এর উদ্যোগে রোববার বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট আয়োজিত আলোচনা সভা সফলের লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতি সভা ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীহট্ট প্রকাশ এর দাড়িয়াপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিন তাহমিদের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সৈয়দ মুহিবুর রহমান, মাহমুদুর রহমান ওয়েছ, মোঃ জমির আহমদ, আজাদ আহমদ, মোখলেছুর রহমান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ মজলুম জননেতা মওলানা ভাসানী স্মরণে রোববার বিকেল ৪ টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠেয় আলোচনা সভা সফলের জন্য সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed