কুলাউড়ায় ৭ শতাধিক ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণু পাশী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কারাগারে প্রেরণ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত বিষ্ণু ওই ইউনিয়নের গাজীপুরের নতুন টিলা এলাকার মৃত আপানা পাশীর ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই মোহাম্মদ আলী ও সেনাবাহিনীর একটি টিম বুধবার রাত ১০টার দিকে নতুন টিলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণুকে গ্রেপ্তার করেন।
ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বিষ্ণু পাশীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed