Main Menu

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Manual4 Ad Code

শনিবার (২ মে) বেলা ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন এবং বিকেল ৫টার দিকে ক্রীড়াঙ্গনের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা।

Manual2 Ad Code

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর।

এর আগে সকাল ১০টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। সিলেটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহ জালাল (র.) মাজারে যান।

মাজার জিয়ারতের পর সিলেটের সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটে যান। সেখানে সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনসহ বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Manual4 Ad Code

উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত সুধি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code