সিলেটে ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ওয়ার্ড যুবলীগের এক সভাপতিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৮ নভেম্বর) রাত পৌণে ১০টার দিকে দক্ষিণ সুরমার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুস সালাম শাহেদ (৪৫) সিলেট মহানগর যুবলীগের আওতাধীন ২৬নং ওয়ার্ড শাখার সভাপতি। তিনি দক্ষিণ সুরমার ভার্থখলার মৃত কলন্দর আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, যুবলীগ নেতা আবদুস সালাম শাহেদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
শাহজালাল বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More
বিশ্ব বসতি দিবসে সিউকের দুই দিনব্যাপী কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো বিশ্ব বসতিRead More



Comments are Closed