কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হামদান সোহান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) উপজেলার ধলাই নদীর চৈত্রঘাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হামদান সোহান শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদের ছেলে এবং মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। অপর আহত দুজন তার আপন ছোট ভাই ও এক বন্ধু। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সকালে হামদান সোহান তার ছোট ভাই ও এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বের হয়। পথে চৈত্রঘাট ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।
Related News
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবারRead More
জুড়ীতে খামারে ভেসে উঠল ৩০ লাখ টাকার মরা মাছ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা একটি মাছের খামারে বিভিন্নRead More



Comments are Closed