কানাইঘাটে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই হুসন আহমদকে (৬৫) গলাকেটে হত্যা করেছে সুলতান আহমদ (৪৮) নামের এক পাষণ্ড। গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে নির্মম এ হত্যাকান্ডটি ঘটেছে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে।
স্থানীয়রা জানান, নয়াগাউ গ্রামের আব্দুল লতিফ (লতই) এর ছেলে হুসন আহমদের সাথে দীর্ঘদিন ধরে আব্দুল জলিল (জলই) এর ছেলে বখাটে সুলতান ও তার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার ফজরের নামাজের পর হুসন আহমদ ও সুলতানের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে সকাল ৬টার দিকে সুলতান আহমদ ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে তিনি বাড়ির উঠোনে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘাতক সুলতান আপন চাচাতো ভাই হুসন আহমদকে নির্মমভাবে গলকেটে হত্যা করে।
চাচাতো ভাইকে ঠান্ডা মাথায় খুন করে ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।
কানাইঘাট থানার ওসি মো.আব্দুল আউয়াল বলেন, ‘হত্যাকান্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতানকে আটক করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।’
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed