কোম্পানীগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি ইকবাল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইকবাল হোসেন (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের আবদুল মালেক আমিনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, ইকবালের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন মামলা রয়েছে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed