জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ‘গুলিতে’ জমির আহমদ (২৩) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
বুধবার (৬ নভেম্বর) বিকাল তিনটার দিকে সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈলয় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ী বিজিবি ক্যাম্পের কোন বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছুড়া সিটা গুলিতে ঐ যুবক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘শুনেছি ভারতীয় খাসিয়ার ছুড়া সিটা গুলিতে ঐ যুবক নিহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed