গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমির মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া (৩০) নামের ওই যুবক মারা যান।
সেলিম মিয়া গোয়াইনঘাট উপজেলার হোয়াউরা গ্রামের জহুর আলীর ছেলে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে সোমবার গোয়াইনঘাটে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত হন সেলিম মিয়া। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে মারা যান।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এতে সেলিম মিয়া গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed