সিলেটে ট্রাক বোঝাই ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৫ হাজার ১৪৫ কেজির ৬ লাখ টাকার মূল্যের ভারতীয় একটি চিনির চালান জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিলেট-তামাবিল সড়কে অভিযান পরিচালনা করে এই চালান জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাস্তায় তল্লাশীকালে সিলেট শহরের দিকে আসা একটি ট্রাক পুলিশের চেকপোষ্ট দেখে ট্রাক থামিয়ে ড্রাইভারসহ দুজন পালিয়ে যায়। পরে ট্রাকে থাকা ত্রিপল সরিয়ে ১০৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
« জনপ্রতিনিধি না থাকায় ধীর গতিতে চলছে শ্রীমঙ্গল পৌরসভার সেবা কার্যক্রম (Previous News)
(Next News) কানাইঘাটে শিশু সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবা-মা »
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed