Main Menu

প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আওতাধিন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহযোগিতায় প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান গত ২ নভেম্বর শনিবার সন্ধ্যায় নগরীর ফাজিলচিশত এলাকায় দেওয়ান সালামত রাজা চৌধুরীর বাস ভবনে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনন্য টেইলার্স ও ট্রেনিং সেন্টারের পরিচালক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত, সফল নারী উদ্যোক্তা শামীমা ফেরদৌস চৌধুরী।

সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ সামিত সোয়াদ, আর.টি.এম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রভাষক নুজহাত সাদিয়া হাফিজ।
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মামুন শিকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শাহ ইমরানা আক্তার, সমিতির নির্বাহী সদস্য বুশরা ফেরদৌস চৌধুরী, মালিহা ফেরদৌস চৌধুরী, দেওয়ান তাইফ চৌধুরী, দেওয়ান নাজিফ চৌধুরী প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শামীমা ফেরদৌস চৌধুরী বলেন, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বঞ্চিত মানুষকে কর্মক্ষেত্রে স্বাবলম্বী করতে সমিতির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। সেই সব উদ্যোগকে গ্রহণ করে বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। তিনি সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটর মত অন্যান্য সামাজিক সংগঠনকে দেশ, জাতি ও মানুষে কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code