সিলেটে ১ কোটি ৩৪ লাখ টাকার টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩৪ লাখ টাকার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধ ও বৃহস্পতিবার (৩০-৩১ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে ভারতীয় পণ্যের সাথে কিছু বাংলাদেশি পণ্যও রয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান।
তিনি জানান- জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- ২০৪ পিস শাড়ী, ১৮০০ পিস সানগ্লাস, ৬৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ৩১ কেজি সার্ফ এক্সেল, ৯৬ বোতল মদ ও ৩টি মোটরসাইকেল।
এছাড়াও বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে- ২২০০ কেজি রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকা।
এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, জব্দকৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed