ওসমানী বিমানবন্দরে ব্রিটিশ নাগরিক আটক, থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: বিমানে খাবার চেয়ে সময়মতো না পেয়ে হট্টগোল করেছেন এক ব্রিটিশ নাগরিক। তবে কর্তৃপক্ষের অভিযোগ- বিমানের যাত্রী, ক্রু ও পাইলটের সাথে অসদাচরণ করেছেন ওই যাত্রী। পরে বিষয়টি গড়ায় থানাপুলিশ পর্যন্ত। পুলিশ দুপক্ষের বক্তব্য শুনে জিডি’র মাধ্যমে ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দিয়ে দেয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইএ-২০৮ ফ্লাইটে করে সিলেটে আসা যাত্রী ফয়েজ আহমেদ উড়ন্ত অবস্থায় কয়েকজন যাত্রীর সঙ্গে অসদাচরণ করেন। ভুক্তভোগিরা বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে ফয়েজ তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। এমনকি বিমানের কেবিন ক্রু-দের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এসময় বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। পরে দুপুর ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সিভিল এভিয়েশন ও বিমানবন্দর কর্তৃপক্ষ ফয়েজকে আটক করে থানাপুলিশের কাছে হস্তান্তর করে।
অভিযুক্ত যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমদের পৈত্রিক বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান- বিমানে যাত্রী, ক্রু ও পাইলটের সঙ্গে অসদাচরণ করায় ফয়েজ আহমেদ নামের ওই যাত্রীকে আটক করে থানাপুলিশের কাছে দেওয়া হয়েছে।
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান- ফয়েজ আহমদের অভিযোগ; তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বেশ কয়েকবার ক্রু-দের কাছে খাবার চেয়ে না পেয়ে তিনি অসুস্থবোধ করেন এবং একটু উচ্চস্বরে কথা বলেন। এসময় ক্রু-দের সঙ্গে তার খানিক ধস্তাধস্তিও হয়। পরে বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়।
ওসি বলেন- এ ঘটনায় ৪জন কেবিন ক্রু’র পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা দুপক্ষের বক্তব্য শোনার পর ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed