Main Menu

বিশ্বনাথে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে দিন-দুপুরে বিকাশের ডিস্ট্রিভিশন সেলস্ অফিসারকে ছুরিকাঘাত করে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারিরা। ওই ডিস্ট্রিভিশন সেলস্ অফিসারের নাম শংকু মোহন ধর। তিনি বিশ্বনাথ উপজেলার দায়িত্বে কাজ করেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ থেকে ১টার ভেতরে উপজেলার বিশ্বনাথ-রামধানা সড়কের রামধানা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ওসমানীনগরের তাজপুর কদমতলার ডিস্ট্রিভিশন অফিসের ডিস্ট্রিভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ জানান, অজ্ঞাতনামা ছিনতাইকারিরা তাদের বিকাশের ডিস্ট্রিভিশন সেলস্ অফিসার শংকু মোহন ধর’র কাছ থেকে পথরোধ করে ছুরিকাঘাতের মাধ্যমে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে যায়। এসময় ছিনতাইকারিরা ডিস্ট্রিভিশন সেল্স অফিসার শংকু মোহন ধর’র গলায় দু’টি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় ডিস্ট্রিভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, তাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে তারা ২দিন সময় চেয়ে আপাতত মামলা রেকর্ড না করার জন্য অনুরোধ করেছেন।

 

Share





Related News

Comments are Closed