বালাগঞ্জে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ৩ শিক্ষার্থী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের বালাগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে ৩ জন ছাত্র আহত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- ১ম শ্রেণির শিক্ষার্থী জিত দাস ঈশান, শারাফাত হোসেন ও শুভ দীপ দেবনাথ।
প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু জানান, ১ম শ্রেণিতে ক্লাস চলাকালীন সময় সকাল সাড়ে ১১ টায় এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে ৩জন শিক্ষার্থীকে বাড়ি পাঠানো হয়।
তবে অভিভাবকদের দাবি, গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু জানান, কক্ষটি অনেক পুরনো ও জরাজীর্ণ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে এখন থেকে আর এই রুমে ক্লাস নেওয়া হবে না।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed