সিলেটে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তিকারী যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তি করার দায়ে বদরুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউপিস্থ ভাটরাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত বদরুল ইসলাম কোম্পানীগঞ্জের ভাটরাই গ্রামের ইউসুফ আলী পুত্র।
ওই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় ধর্মপ্রাণ মুসলিম জনতার পক্ষে তৈমুরনগর গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে মো. লিটন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৮)।
এদিকে, কোরআন শরিফকে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ আসামীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, কোরআন শরীফ নিয়ে কটূক্তিকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশি নজরদারি অব্যাহত আছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed