কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ১৩৬টি নৌকাসহ পাথর জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে সাদাপাথর চুরি ও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৩৬টি কাঠের নৌকা ও ৫শ ফুট পাথর জব্দ করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানার নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি), পুলিশ ও বিজিবি সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন থেকে সাদাপাথর ও রোপওয়ে বাংকার থেকে এই কাঠের নৌকা দিয়ে পাথর লুটপাট করা হচ্ছে। প্রশাসন, পুলিশ ও বিজিবি বাঁধা দিলেও পাথর লুটপাট বন্ধ করা যাচ্ছে না। পুলিশ ও বিজিবি প্রায়ই অভিযান দিয়ে রাস্তা থেকে পাথর বুঝাই গাড়ি আটক করেও তাদের থামাতে পারছেনা। এ ছাড়া বিজিবি নিয়মিত অভিযান দিয়ে ধলাই নদী থেকে পাথর চুরিতে ব্যবহৃত নৌকা আটক করছে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত-রাতে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাসাদেক বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৪৯/এমপি হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধলাই নদী এলাকায় বিজিবির আহবানে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত নৌকা এবং পাথর ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed