সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরুং এলাকার ১২৬০ নং পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন তুরুং গ্রামের বাবলু কন্দজানির ছেলে সুমন খন্দজানি (২৩) ও সুলেমান মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ১১টার দিকে সুমন ও জয়নাল ভারত থেকে কমলা–সুপারি আনতে যান। তখন তাঁরা ১২৬০ নং পিলারের ভারতের অভ্যন্তরে গেলে ভারতের রেতুয়া নামক এলাকায় গেলে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্বজনদের সহযোগীতায় তারা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে উত্তর রণিখাই ইউনিয়নের মাস্টার ফয়জুর রহমান জানান, তিনি লোকমুখে শুনেছেন, তিনটি গুলি ছুড়েছে খাসিয়ারা। এতে সুমন ও জয়নাল মিয়া আহত হন। এর মধ্যে জয়নাল মিয়ার অবস্থার গুরুতর।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দমদামিয়া সীমান্ত ফাঁড়ির নায়েব ছুবেদার আনোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বাংলাদেশী বিএসএফ’র গুলিতে আহত হননি। সীমান্ত পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে দুই যুবক আহত হয়ে ফের বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন।
এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে সীমান্তের ১২৬০ পিলার সংলগ্ন এলাকায় বিকাল ৪ টা ১০ থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক হয়। এতে ভারতের পক্ষে বিএসএফ ইন্সপেক্টর তুররুং ও ইন্সপেক্টর দিপক কুমার এবং বাংলাদেশের ৪৮ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির নায়েব সুবেদার আনোয়ার হুসেন অংশ নেন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed