কানাইঘাটে বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় একটি টিন শেড ঘর নির্মাণের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আব্দুল মালিক (৪৯) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল মালিক একই ইউনিয়নের তিনচটি দক্ষিণ গ্রামের মৃত আব্দুল লতিফের বড় ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে আব্দুল মালিক ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামের তার বোনের বাড়ি প্রবাসী ফয়েজ উদ্দীনের একটি টিন শেড ঘর নির্মাণের কাজ করছিল। এ সময় ওই ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্জালন লাইনে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন আব্দুল মালিক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে আব্দুল মালিক মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed