কমলগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে সুমন আহমেদ নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে মৌলভীবাজার জেলা সদরে অভিযান চালিয়ে আসামি সুমন আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন আহমেদ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সুমন আহমেদ দীর্ঘদিন থেকে পতালক ছিল। কমলগঞ্জ থানার এসআই জিয়াউল ইসলাম এর নেতৃত্বে জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত ৫ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মৌলভীবাজার জেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি শিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে থানার জেল হাজতে আছে। সোমবার (২১ অক্টোবর) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed