কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার হীড বাংলাদেশ কনফারেন্স হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বীর সভাপতিত্বে ও যুবদল নেতা মেহেদী হাসান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের অন্যতম সদস্য আবু জলিল জুনেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমন আহমেদ তরফদার, জিয়া উদ্দিন পলাশ, ইজ্জাদুর রহমান, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ রুমন আলী, যুগ্ম আহবায়ক আব্দুল রুবেল ভূঁইয়া, আব্দুর রহমান রুবেল, উপজেলা যুবদলের সদস্য সৈয়দ তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা সেলিম সরোয়ার চৌধুরী।
মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed