Main Menu

সিলেটে ট্রাকে বালির নীচে মিললো ২৮১ বস্তা ভারতীয় চিনি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুলিশের অভিযানে ২৮১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শাহপরাণ থানার বটেশ্বর এলাকায় সিলেট-তামাবিল সড়কে ট্রাকে তল্লাশি চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এসবের মূল্য ২৫ লাখ টাকা।

অভিযানকালে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- দিনাজপুর জেলার সদর থানার কমলপুর গ্রামের মো. জবেদ আলীর ছেলে মো. আল মামুন সাদ্দাম (৩৪), একই জেলার চিরিরবন্দর থানার গলাহার গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৯)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, এসব চোরাই চিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মুড়া মিয়ার ছেলে দুলাল আহমদের (৩৮)। তাকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিকে, আটককৃত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed