দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জের যুবকের মৃত্যু হয়েছে।
নিহত তুহিন মিয়া (২৬) ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
রোববার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাই শহরের আল কুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান তুহিন।
তার বাবা ও স্বজনেরা জানান, তুহিন দুবাইতে থাকেন। আজ বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।
তুহিনের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকাহত এবং অসুস্থ হয়ে পড়েছে।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed