সিলেটে সোয়া কোটি টাকার ভারতীয় উত্তেজক ওষুধ ও পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ ও সিলেট ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে সিলেটের সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য, পশু, মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৬০০ কেজি আপেল, ১,৭৫০ কেজি চিনি, ২৩ বোতল মদ, ১৭০০ কেজি বাংলাদেশী রসুন, ১০০ কেজি সুপারি, ১টি টাটা ট্রাক এবং ০১ টি সিএনজি অটোরিকশা আটক করে। যার বর্তমান বাজার মূল্য ৭৮ লাখ ৫৭ হাজর টাকা।
এদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক ৫টি অভিযানে ৫১ লাখ ২০ হাজার ১০০ টাকার ভারতীয় চোরাই পণ্য, যৌন উত্তেজক ট্যাবলেট, গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের কয়েকটি টিম ১১ থেকে ১৩ অক্টোবর এই তিন দিনে অভিযানগুলো পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে জানানে হয়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাউর বাগ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষের যার বর্তমান বাজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া শনিবার দিবাগত রাত দুইটার দিকে লোভাছড়া বিওপির একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী হাপারমুখ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চিনি আটক করে। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
এর আগে ১১ অক্টোবর জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ত্রিপ্রাখোলা ও গরুরহাট নামক স্থান ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী মালীগ্রাম নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৭টি ভারতীয় গরু এবং ৫ লাখ ৩১ হাজার ৪৪০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করে। আটককৃত ভারতীয় গরুর মূল্য ৮ লাখ ৯০ হাজার টাকা ও আটক ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ১৬ লাখ ৪২ হাজার ৬০০ টাকা।
এছাড়া গত ১১ ও ১২ অক্টোবর জৈন্তাপুর এবং বিয়াবাইল বিওপির পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং জকিগঞ্জ উপজেলার সীমান্তের শূন্য লাইন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯০০ কেজি ভারতীয় চিনি এবং ১ টি ট্রলি গাড়ী আটক করে। যার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা।
আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed