মঙ্গলবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর)। এদিন বেলা ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান এবং অনলাইন থেকে একযোগে জানা যাবে পরীক্ষার ফল। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার জানান, শিক্ষার্থীদের ফল জানতে স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। স্ব স্ব শিক্ষা বোর্ড ফল অনলাইনে প্রকাশ করবে। এ ছাড়া, এসএমএস করেও ফল জানতে পারবে।
যেভাবে জানা যাবে ফল;
এ বছরই প্রথম কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান না করে স্ব স্ব বোর্ড থেকে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।শিক্ষার্থীরা এবারও এসএমএস, ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফল জানতে পারবে।
অনলাইনে জানা যাবে যেভাবে;
স্ব স্ব প্রতিষ্ঠানের ফল বোর্ডের ওয়েবসাইট থেকে Result sheet download করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd-এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে।
এসএমএসের মাধ্যমে জানা যাবে যেভাবে;
SMS-এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।
Related News
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষায়Read More
এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রে ৮ সৃজনশীল প্রশ্নের ৪টিতেই ভুল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আন্দোলন, নানা আলোচনা-সমালোচনা এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গত বুধবারRead More



Comments are Closed