পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে ৪ শিশুসহ নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লা (৩), অপর ছেলে শাহাদত (১০)। শাওন দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন। এছাড়া শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।
তাদের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। ইতিমধ্যে নিহত শাওনের পরিবারের স্বজনা হাসপাতালে এসে পৌঁছেছেন।
নিহত শাওনের খালাতো ভাই মুরাদ বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে ঢাকাতে গাড়ি চালায়। তারা সবাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিল সেখান থেকে ঢাকা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে বলেন, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, বুধবার রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা ৮ জন নিহত হয়েছেন। প্রাইভেটকারটি কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed