Main Menu

সিলেটে ছাত্রলীগ-শ্রমিকলীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক পৃথক অভিযানে ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাসহ এক ক্যাডারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার (৯ অক্টোবর) নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন সিলেট মহানগরের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও আম্বরখানা বনশ্রী আবাসিক এলাকার মৃত আবদুল লতিফ শেখের ছেলে শহীদ শেখ (২৮), ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও চারাদিঘীরপাড়ের আবদুল লতিফের ছেলে আজিজুল হাকিম রাজু (২৮) এবং বুলেট মামুনখ্যাত ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য ও বালুচর এলাকার লুকমান মিয়ার ছেলে আবদুল্লাহ (২৪)।

Manual8 Ad Code

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, নগরীর জেলরোড এলাকা থেকে শহীদ শেখ, নয়াসড়ক এলাকা থেকে আজিজুল হাকিম রাজু ও উত্তর বালুচর থেকে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code