সিলেটে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মোগলাবাজার থানা এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের চারমাইল এলাকার মুহিব কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে রাতে রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্যক্তির মুখ খারাপ ভাবে জখম হওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পিবিআই নিহতের আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্ত করতে কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed