নাশকতার মামলায় ছাতকে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচা বলে পরিচিত ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপির আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপির বুড়াইর গাও গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে মখলিছুর রহমানকে গ্রেপ্তার করেন।
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে সুনামগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে।
জানা যায়, গত ৪ অগাস্ট ছাত্র-জনতার কর্মসূচিতে বাদীর ভাই জহুর আহমদ গুলিবিদ্ধ হন। হাফিজ আহমদ দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে। সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক তিন সংসদ সদস্যসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক পৌর মেয়র নাদের বখত, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, সদর থানার ওসি খালেদ চৌধুরী এবং এসআই রিয়াজ আহমদ। এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় পার্টির নেতাকর্মী এবং সাংবাদিকসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।
এ মামলায় বলা হয়েছে, ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রী ও আসামিদের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেডসহ দেশি অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed